রাজজধানীর পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে হাইকোর্টের দেয়া ৬ সপ্তাহের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এর ফলে মির্জা ফখরুলের মুক্তিতে আর কোনো বাধা থাকলো না-- তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে বিদেশে চিকিৎসা নেয়ার জন্য ৬ সপ্তাহের এ জামিন দেয়া হয়েছে।
এ জামিনের মেয়াদ শেষে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে-- ৬ মাস ধরে কারাবন্দি ফখরুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: