নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জয়ন্তি রানী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ নগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন প্রার্থনা করেন তিনি। তবে জামিন নামঞ্জুর করে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: