আদালত

কিবরিয়া হত্যাকাণ্ড: আবারো পেছালো অভিযোগ গঠন

কিবরিয়া
কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন ৩য় দিনের মতো সময় পেছানো হয়েছে।

মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালে এ হত্যা মামলার সকল আসামিকে হাজির করতে না পারায় বিচারক মকবুল আহসান ঈদের পরে এ হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ২১ জুন ও ৬ জুলাই আসামিদের হাজির করতে না পারার কারণে দুই বার অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়। মামলার দুই আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি লুৎফর জামান বাবার ও সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ থাকার কারণে আজও-মঙ্গলবার তারা আদালতে উপস্থিত হতে পারেনি।

বর্তমানে এ মামলার চার্জশিটভুক্ত ৩২ আসামির মধ্যে ১৪ জন কারাবন্দি রয়েছেন। জামিনে আছেন ৮ জন। বাকিরা পলাতক।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিররিয়াসহ ৫ জন নিহত হন।

এর আগে দুদফা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পাঠানো হলেও বাদিপক্ষের নারাজিতে বিচারিক কার্যক্রম শুরু করা যায়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ