আদালত

ড্যান্ডি ডায়িং মামলা: খালেদা জিয়ার জবাব আদালতে দাখিল

খালেদা জিয়া
খালেদা জিয়া

ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে করা ৪৫ কোটি টাকার ঋণখেলাপি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জবাব আদালতে দাখিল করা হয়েছে। ঢাকার অর্থাঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস লিখিত আকারে দেয়া এ জবাবগ্রহণ করেন।

মঙ্গলবার এ মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের পক্ষে লিখিত জবাব দাখিলের দিন ধার্য ছিল। অন্য ৩ জন হলেন: খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে।

তাদের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত ৩০ আগস্ট জবাব দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছে।

খালেদার পক্ষে আদালতে দাখিল করা জবাবে বলা হয়, সোনালী ব্যাংক থেকে ড্যান্ডি ডায়িং কোম্পানি ১৫ কোটি ৬৪ লাখ টাকা ঋণ নেয়। পরে সুদসহ ১৭ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করে। অথচ সোনালী ব্যাংক নিয়ম বহির্ভূত বেআইনিভাবে ৪৫ কোটি টাকা ঋণ খেলাপির মামলাটি করে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি।

বিবাদীরা ড্যান্ডি ডায়িংয়ের পক্ষে সোনালী ব্যাংকের ঋণের জন্য আবেদন করেন। ওই বছর ৯ মে তা সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে।

৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক মামলাটি করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ