আদালত

মানবতাবিরোধী অপরাধ

ফোরকান মল্লিকের ফাঁসি

ফোরকান মল্লিক
ফোরকান মল্লিক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর রাজাকার কমান্ডার ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

অভিযোগ সমূহ: ৮ জনকে হত্যা ও গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের মোট ৫টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৩টি প্রমাণিত হওয়ায় ফোরকান মল্লিককে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেয়া হয়েছে।

গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গত ১৪ জুন এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল-২।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফোরকান মল্লিকের বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ১৪ জন আর আসামিপক্ষে সাক্ষ্য দেন ৫ জন।

এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি মোখলেছুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন আবদুস সালাম খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ