সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার বিকেলে সিলেটের মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে আসামি রুহুলকে আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তার ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, রাজন হত্যা মামলায় এজারাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক রুহুল আমিন। রুহুলের বিরুদ্ধে রাজনের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে ৪ জনই এজাহারভুক্ত আসামি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: