আদালত

বিএনপির চার নেতার জামিন স্থগিত আবেদনের শুনানি ২৭ জুলাই

হাইকোর্ট
হাইকোর্ট

নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়া বিএনপির ৪ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার আদালত। ২৭ জুলাই এ আবেদনের ওপর শুনানি হবে।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

৪ নেতা হলেন: বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিএনপির চার নেতার পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন ও একেএম এহসানুর রহমান।

এহসানুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ আগাম জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন। চেম্বার আদালত কোনো অন্তর্বর্তী আদেশ না দিয়ে শুনানির জন্য ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

গত ৯ জুলাই নাশকতার ৫৬ মামলায় বিএনপির এই চার নেতা জামিন পান। বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির চার নেতার আগাম জামিন মঞ্জুর করেন।

এর মধ্যে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। রাজধানীর পল্টন থানার পাঁচটি, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলায় আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

যশোর সদর থানার চার মামলায় আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম।

আর পল্টন থানার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ