আদালত

রাজন হত্যা: দুল্লাল মিয়া-নূর আহমেদের স্বীকারোক্তি

রাজন হত্যা
রাজন হত্যা

রাজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে মামলার অন্যতম আসামি দুল্লাল মিয়া ও নূর আহমেদ।

মঙ্গলবার বিকেলে সিলেটের মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এর মধ্যে নূর আহমেদ রাজনকে পেটানোর ভিডিও চিত্র ধারণের কথা স্বীকার করে।

এ নিয়ে হত্যা মামলায় মোট ৫ আসামি গত কয়েকদিনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে ৪ জনই এজাহারভুক্ত আসামি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ