মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামালপুরের রাজাকার আলী আশরাফসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনাল-২।
বুধবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়।
সেইসঙ্গে আসামিদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে কি-না এ বিষয়ে আদেশের জন্য ১০ আগস্ট ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, বাড়ি-ঘর ধ্বংসের অভিযোগ রযেছে।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর তাপস কান্তি বল। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
এর আগে জামালপুরের ৮ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ আমলে নেয়। তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৫ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।