আদালত

জিয়া দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩ আগস্ট

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে বৃহস্পতিবার বকশিবাজারের বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ৩ আগস্ট ধার্য করা হয়েছে।

এর আগে সকালে খালেদা জিয়া বকশিবাজারে অবস্থিত বিশেষ আদালতে হাজির হন।

শুনানির শুরুতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় স্বাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

সর্বশেষ গত ১৮ জুন এই দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও ২০১০ সালে জিয়া চ্যারিট্যাবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে প্রধান আসামী করে এ মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয়া হয়। দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ