রাজন হত্যা মামলার অন্যতম আসামি বাদলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদলত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের ৩ নম্বর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে বাদলকে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ হত্যা মামলায় বুধবার রাতে নগরীর কুমারগাঁও শেখপাড়া থেকে বাদল মিয়াকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ নিয়ে এ হত্যা মামলায় সৌদি আরবে আটক কামরুল ইসলামসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন ১৬৪ ধারায় রাজন হত্যার দায় স্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: