মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোরের রাজাকার কমাণ্ডার সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আগামী ৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৫টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে।
গত ১৬ জুন সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাখাওয়াতসহ ৪ জন কারাগারে আটক রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: