নাশকতার মামলায় বিএনপি নেতা এমকে আনোয়ার, আমানউল্লাহ আমান ও আব্দুল আউয়াল মিন্টুকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন।
এদিকে, হাইকোর্টের দেয়া বিএনপি নেতা তরিকুল ইসলামের জামিন বহাল রয়েছে।
গত ৯ জুলাই আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এ ৪ নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। ১৪ জুলাই এ জামিনের ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
হরতাল-অবরোধে গাড়ি পেড়ানোসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে।