সারাদেশে হরতাল- অবরোধে আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যু ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ নেতার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ১৩ অক্টোবর জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার মামলার তদন্ত প্রতবেদন দাখিলের কথা থাকলেও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় আদালত এ দিন ধার্য করেন।
গত ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে খালেদাসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি মামলাটি দায়ের করেন। ওইদিন বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেন দাখলের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
এরপর তদন্ত প্রতিবেদন না দেয়ায় ৪ বার প্রতিবেদন দাখিলের দিন পেছানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: