আদালত

রাজু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন
যাবজ্জীবন

বাগেরহাটে ছাত্রলীগ কর্মী রাজু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের চার ভাই আব্দুর রজ্জাক, শেখ নূর হোসেন, শেখ নজরুল ও শওকত শেখসহ ১২ জন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আরিফ হাসান রাজু গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সেদিন রাতেই নিহতের বাবা শেখ নুর ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫ জনসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ