আদালত

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় জাফরুল্লাহর দণ্ড বাতিল

জাফরুল্লাহ চৌধুরী
জাফরুল্লাহ চৌধুরী

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর আদালত অবমাননার দণ্ডাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন আচরণ না করেন, সেজন্য তাকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন জমা দেন তার আইনজীবী আব্দুর রেজাক খান।

এ সময় আব্দুর রেজাক খান বলেন, আদালত আবেদনটি গ্রহণ করে ট্রাইব্যুনালের দেয়া দণ্ড বাতিল করে দেয়া হয়েছে।

জাফরুল্লাহর করা আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি হয়। ওইদিন আদালতে জাফরুল্লাহর পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও আবদুল্লাহ আল মামুন।

তারা শুনানিতে বলেন, যে অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন, একই অভিযোগ থেকে আরও ২২ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে আদালত অবমাননাকর বিবৃতি দেয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

১০ জুনই জাফরুল্লাহ চৌধুরী এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও ট্রাইব্যুনালের দেয়া সাজা চ্যালেঞ্জ করে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

১৬ জুন চেম্বার আদালত তার অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করেন এবং আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। পরে আপিল বিভাগ শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ