মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আপিল মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় হতাশা প্রকাশ করেছে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করার পর সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ও রিভিউ আবেদন করার কথা জানান তিনি।
মাহবুব হোসেন বলেন, ন্যায় বিচার হয়নি, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে এ রায় রিভিউ আবেদন করা হবে।
খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, মিথ্যা সাক্ষ্য তৈরি করে হীন উদ্দেশ্যে এ মামলা সাজানো হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যদি একাত্তরে এত বড় অপরাধ করতেন, তাহলে বারবার সাংসদ নির্বাচিত হতেন না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: