আদালত

রিভিউয়েও এ রায় বহাল থাকবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় রিভিউয়েও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে সাকা চৌধুরীর আপিল বিভাগে মৃত্যুদণ্ড বহাল রাখায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ আদালতের এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে—মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন না করলে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও সমাবেশ করে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ডাদেশ বহাল থাকায় বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল তা প্রমাণিত হয়েছে।

এছাড়া রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাত জোট নৈরাজ্যের চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবেনা এমন কথাও বলেন দলের আরেক নেতা নূহ-উল- আলম লেনিন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ