আদালত

গ্যাটকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার আবেদনের রায় ৫ আগস্ট

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে কি-না সে বিষয়ে হাইকোর্টের আদেশ ৫ আগস্ট।

রোববার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে। গত ১৭ জুন বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল।

গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে খালেদা জিয়ার পক্ষে রুলের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এ মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিনে আছেন।

উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি মামলা দায়ের করে দুদক।

মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্র কমপক্ষে ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ করা হয়।

এ মামলায় ২০০৮ সালের ১০ জুলাই খালেদা জিয়া এবং সাবেক ৬ মন্ত্রীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় দুদক। এরপর চার্জশিটভুক্ত আসামি খালেদা জিয়াসহ আসামিদের কয়েকজন ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

এর মধ্যে খালেদা জিয়ার করা এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৭ সালে মামলার কার্যত্রক্রম স্থগিত করে রুল জারি করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ