সারাদেশে ফিটনেসবিহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
সোমবার স্বতপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে ১৯ লাখ অবৈধ লাইসেন্স জব্দ করে লাইসেন্সধারীদের বিরুদ্ধে ব্যবস্থারও নির্দেশ দেয় আদালত। আর নির্দশনাগুলো কার্যকরের বিষয়ে আগামী এক মাসের মধ্যে বিআরটিএ'র চেয়ারম্যানকে আদালতে প্রতিবেদন উপস্থাপনের জন্য বলা হয়েছে।
এগুলো বাস্তবায়নে সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: