সাত বছর আগে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৪ বছর ধরে কারাগারে থাকা ফাঁসির আসামি শুক্কুর আলীর পুনর্বিবেচনার আবেদনে দণ্ড কমিয়ে দিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ রায় পুর্নবিবেচনার আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।
এ রায়ে মানিকগঞ্জের শিবালয় থানায় শিবরামপুর গ্রামের তরুণ শুক্কুর আলীকে আমৃত্যু পর্যন্ত কারাগারে কাটাতে হবে।
আদেশের পর শুরু আলীর আইনজীবী বলেন, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে ফাঁসির রায় পুনর্বিবেচনার পর দণ্ড কমানোর ঘটনা এ প্রথম।
২০০১ সালের ১২ জুলাই মানিকগঞ্জের নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল শুক্কুর আলীকে মৃত্যুদণ্ড দেয়।
১৯৯৬ সালের ১১ জুন মানিকগঞ্জের শিবরামপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ১৯৯৯ সালে ১৪ বছর বয়সী কিশোর শুক্কুর আলীর বিচার শুরু হয়।