আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংখ্যায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, পরিবর্তনের প্রক্রিয়া চলছে, শিগগিরই এ বিষয়ে জানানো হবে।
সিলেট ও খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় শিশু নির্যাতনের ঘটনা মানসিক বিকৃতির কারণেই ঘটছে উল্লেখ করে তিনি বলেন, সত্যতা প্রমাণ হলে শিশু নির্যাতনের মামলার বিচার অতি দ্রুত করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: