আদালত

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: সুমনসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর

আদালত
আদালত

মাগুরায় গর্ভস্থ সন্তানসহ মায়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রধান আসামি সেন সুমনসহ সাগর ও বাপ্পীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিদের মাগুরার প্রথম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে তা না মঞ্জুর করা হয়।

একইসঙ্গে আসামিদের জেল হাজতে পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৯ আগস্ট রিমান্ড আবেদনের শুনানি ঠিক করেছে আদালত।

এদিকে, দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শিশু ও মা নাজমা বেগমকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

পরে মা ও শিশুকে সুস্থ করে তুলতে সর্বাত্বক ব্যবস্থা নেয়ার কথাও জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের সকলকেই আইনের আওতায় আনা হবে। অপরাধী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঢাকা মেডিকেলে তাদের দেখতে যান। এ সময় শিশুটির মা নাজমা বেগমের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

শিশুটির অবস্থার উন্নতি হলেও এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ১৩ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে মাগুরায় মায়ের গর্ভে গুলিবিদ্ধ হয়ে জন্ম নেয়া শিশুটি।

পরে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরাও। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখন শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ