খুলনায় রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগমকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ রিমান্ড মঞ্জুর করে।
এর আগে আসামি বিউটি বেগমকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
এ হত্যা মামলার অপর দুই আসামি মিন্টু ও শরীফ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এ হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। সকাল সাড়ে ১০টায় তারা টুটপাড়া সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে।
পরে আদালত পাড়ার সামনের সড়কে মানববন্ধন করেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: