জনকণ্ঠের সম্পাদক ও এক সাংবাদিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট আদেশের দিন ধার্য করেছে আপিল বিভাগ।
সোমবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ঠিক করে।
রুলের জবাব দিতে হাজির ছিলেন জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। তারা সংশ্লিষ্ট নিবন্ধের কপি দাখিল করেছেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়কে ঘিরে বিচারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধ প্রকাশ করায় গত ২৯ জুলাই জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: