গাজীপুরে ২০০৫ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সিরিজ বোমা হামলার ঘটনায় ১৭ জনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
দীর্ঘ তিন বছর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ বিচারকাজ শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার।
আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে অব্যাহতি দেয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে ১১ জন কারাগারে থাকলেও ৬ জন পলাতক রয়েছে।
মামলার ১৭ আসামির মধ্যে ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩ জেলার বিভিন্ন স্থানে একযোগে বোমা হামলায় চালায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। ওই সিরিজ হামলায় গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ জয়দেবপুর থানাধীন নয়টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই দিন জয়দেবপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।