আদালত

মানবতাবিরোধী অপরাধ

সিরাজের ফাঁসি, আকরামের আমৃত্যু কারাদণ্ড

সিরাজ-আকরাম
সিরাজ-আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাগেরহাটের কসাই খ্যাত রাজাকার কমান্ডার সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারের ফাঁসি এবং তার সহযোগী আকরাম খানের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

মঙ্গলবার দুপুরে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, সিরাজ মাস্টারের বিরুদ্ধে ৬টি অভিযোগের মধ্যে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

আর আকরামের বিরুদ্ধে ৩টি অভিযোগের মধ্যে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়াকে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইবুনাল।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করার জন্য সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন বাগেরহাটের শেখ সিরাজুল হক মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান মোহাম্মদ আকরাম হোসেন। প্রশিক্ষণ শেষে রাজাকার বাহিনীর সঙ্গে বাগেরহাটের বিভিন্ন জায়গায় রাজাকার ক্যাম্প স্থাপন করে ওইসব এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত করাসহ তাদের নানা অপরাধের চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে।

এই ৩ জনের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো-

শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার

০১.বাগেরহাট জেলার রনজিতপুর গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে লুণ্ঠন, অগ্নিসংযোগ। ৪০-৫০ জন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে হত্যা।

০২.বাগেরহাট জেলার রামপাল থানাধীন ডাকরার কালীমন্দিরে ভারতের শরণার্থী শিবিরে যাওয়ার উদ্দেশ্যে জমায়েত হওয়া ২/৩ হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের ওপর হামলা চালিয়ে ৬০০ থেকে ৭০০ জনকে হত্যা।

খান আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদার

০৩.বাগেরহাটের কচুয়া থানায় হামলা চালিয়ে ৪২ জনকে আটক করে নির্যাতনের পর হত্যা।

০৪.বাগেরহাটের কচুয়ায় ২০০ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা।

০৫.বাগেরহাটের মোড়লগঞ্জ থানায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিকদারকে নির্যাতন করে হত্যা।

গত ২৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচার কাজ সম্পন্ন হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাগেরহাটের রাজাকার সিরাজ মাস্টার, আকরাম হোসেন ও লতিফ তালুকদারের। সেদিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এদের মধ্যে বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে লতিফ তালুকদারের মৃত্যু হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ