আদালত

ট্যানারি মালিকদের বিরুদ্ধে আদালতের রুল

হাইকোর্ট
হাইকোর্ট

আদালতের বেঁধে দেয়ার সময়ের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা অপসারণ না করায় ১০ মালিকের বিরুদ্ধে আদালত অবমনাননার রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

রুলে ওই ১০ মালিকের বিরুদ্ধে কেন অবমাননার অভিযোগ আনা হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে আদালত।

২০০১ সালে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নেয়ার আদেশ দেয় আদালত। এরপর ট্যানারি শিল্প সাভার শিল্পনগরীতে সরিয়ে নিতে সহায়তার ঘোষণা দেয় সরকার।

কিন্তু পরে শিল্প সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া আদালতকে এক প্রতিবেদনে জানান, ১০ ট্যানারি মালিক আদালতের আদেশ মানছেন না। এর পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তাদের বিরুদ্ধে রুল জারির আবেদন করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ