আদালত

প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে জাবির শিক্ষকের কারাদণ্ড

 কারাদণ্ড
কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক মো. রুহুল আমিন খন্দকারকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল এ রায় দেন।

মামলায় বলা হয়, জাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রভাষক মো. রুহুল আমিন তার ফেইসবুকে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেন। ২০১১ সালের ৪ অক্টোবর সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা ও হত্যার হুমকির অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন।

রায়ে আরো বলা হয়, আসামির বিরুদ্ধে হত্যার হুমকি প্রমাণিত হয়নি— তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বলেন, মামলায় ১২ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত ওই শিক্ষককে এ দণ্ড দেয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ