হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলী দুর্নীতি দমন কমিশনের মামলায় মুফতি ইজাহারুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারুলকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ দেয়া হয়। তবে নোটিশের জবাব না দেয়ায় একই বছর ১৭ সেপ্টেম্বর নগরীর খুলশী থানায় আর একটি মামলা করে দুদক। এ মামলায় আজাহারুলকে আদালতে হাজির করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: