বরগুনায় শিশু রবিউল হত্যার প্রধান আসামি মিরাজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকালে বরগুনা কারাগার থেকে আসামি মিরাজকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস রিমান্ড মঞ্জুর করে আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: