খুলনায় শিশু রাকিব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার অন্যতম আসামি মিন্টু খান।
বুধবার বিকেলে পুলিশ রিমান্ডের তৃতীয় দিনে মহানগর হাকিমের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় তিনি।
এ নিয়ে, এ হত্যা মামলার ৩ আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিল।
এদিকে, বিকেলে শিশু রাকিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। সর্বস্তরের মানুষ এতে যোগ দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: