আদালত

দুর্নীতির মামলা

মাহমুদুর রহমানের ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড

মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দৈনিক আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ রায় ঘোষণা করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

রায় শোনাতে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়েছিল। সাজার পরোয়ানা দিয়ে তাকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছিল।

উল্লেখ্য, সম্পদের হিসাব বিবরণী চেয়ে ২০১০ সালের ১৩ এপ্রিল মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি হিসাব দাখিল না করায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নুর হোসেন মামলা দায়ের করেন। এরপর ১৪ জুলাই এ মামলার চার্জশিট দাখিল করা হয়।

গত বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে আছেন। গত বছরের ১৩ জুলাই তাকে দুদকের দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ