বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এ প্রচারিত দুই বিচারপতির কথোপকথন সংক্রান্ত খবর ও টক শোর ভিডিও ফুটেজ আপিল বিভাগে জমা দিয়েছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
বিষয়টি শুনানির জন্য আগামী মঙ্গলবারের কার্যতালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্ঝ।
এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ১৬ আগস্টের মধ্যে ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দেয়ার জন্য ৭১ টিভিকে নির্দেশ দেয়।
বিচারপতিদের এই কথপোকথন প্রচার করে ৭১ টিভি আদালত অবমাননা করেছে কি-না, তাই এখন পরীক্ষা করে দেখবে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: