আদালত

ভেজাল প্যারাসিটামলে মৃত্যু: ছয় জনের ১০ বছর করে কারাদণ্ড

ভেজাল প্যারাসিটামল
ভেজাল প্যারাসিটামল

ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ৭৬ শিশুর প্রাণহানির ঘটনায় করা মামলায় দীর্ঘ প্রায় ২৩ বছর পর অবশেষে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআইবি'র পরিচালক ও ব্যবস্থাপকসহ ৬ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ দণ্ডাদেশ দেন। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

১৯৮৯ থেকে ১৯৯২ সালের মধ্যে ভেজাল প্যারাসিটামল খেয়ে বহু শিশু কিডনী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৭৬ জনের মৃত্যু হয়।

ওই ঘটনার তদন্তে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই বাংলাদেশের উৎপাদিত প্যারাসিটনসহ ৫ কোম্পানীর তৈরি প্যারাসিটামল দ্রবণে প্রোপাইলিন গাইক্লনের বদলে ট্যানারির কাজে ব্যবহার করা বিষাক্ত ডাই-ইথাইলিন গাইক্লনের উপস্থিতি ধরা পরে।

একই ধরণের ঘটনায় ২০০৯ সালে আরেক অসাধু কোম্পানী রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ টেমসেট খেয়ে শুধু ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৭ শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

১৯৯২ সালের ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক আবুল খায়ের চৌধুরী ১৯৯২ সালের ১৮ নভেম্বর বিসিআইয়ের ৬ জনকে আসামি করে মামলা করেন। আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও চারটি কোম্পানীর আবেদনে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত।

২০১১ সালে স্থগিতাদেশ উঠে গেলে গতবছরের ৭ আগস্ট থেকে বিসিআইয়ের বিরুদ্ধে আবারো শুনানি শুরু হয়। অবশেষে মামলা দায়েরের প্রায় ২৩ বছর পর সোমবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে জামিনে থাকা বিসিআই বাংলাদেশের পরিচালক মো. শাহজাহান সরকারই শুধু রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকী ৫ আসামি মামলার শুরু থেকেই পলাতক আছেন।

গত বছরেও ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের এক পরিচালক ও ব্যবস্থাপকসহ তিন জনকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ