আদালত

মায়ার মন্ত্রীত্ব নিয়ে রিটের বিভক্ত রায়

মায়া
মায়া

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রীত্ব ও সাংসদ পদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের বিষয়ে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এরমধ্যে এক বিচারপতি রুল দিলেও অন্যজন আবেদনটি খারিজ করে দেয়। নিয়ম অনুসারে আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিস্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠবেন।

মায়া কোন কর্তৃত্ববলে এখনো মন্ত্রী ও সংসদ সদস্য পদে আছেন তা জানতে রুলের আরজি জানিয়ে গত ৭ জুলাই রিট আবেদন করেন এক আইনজীবী।

এদিকে, মায়া ছাড়াও জাতীয় সংসদের স্পীকার ও প্রধান নির্বাচন কমিশনারকে ওই আবেদনে বাদী করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ