সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবারো পিছিয়েছে।
মামলার সব আসামী আদালতে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার ৭ বারের মত পেছালো এ মামলার বিচার কাজ।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান পরবর্তী তারিখ ২৫ আগষ্ট নির্ধারণ করেন।
এ মামলার ৩২ আসামীর মধ্যে ৮ জন জামিনে আছেন। আর ১৪জন রয়েছেন জেল হাজতে। পলাতক রয়েছেন এখনো ১০ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: