নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে মহানগর হাকিম আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়।
গতকাল রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ি থানায় গাড়ি পোড়ানোর ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: