চট্টগ্রামের বাঁশখালী আদালতে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত ৩ আইনজীবীর ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে জবানবন্দি গ্রহণ শুরু হয়।
শুরুতে জবানবন্দি দিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন। এরপর পর্যায়ক্রমে শাকিলা ফারজানা ও মাহফুজ চৌধুরী বাপনের জবানবন্দি নেয়া হয়।
গত ১৮ আগস্ট রাতে জঙ্গিদের অর্থ জোগান দেয়ার অভিযোগে ঢাকার ধানমণ্ডি থেকে ৩ আইনজীবীকে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত ১৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পরে র্যা বের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।