চাঁদপুরের কচুয়ায় চাঁদা তোলাকে কেন্দ্র করে ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে যুবলীগের হামলায় শিক্ষক-শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় ৮ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেয়া হয়।
এ সময় আদালতে আসামিদের হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত আসামি মনির, ফারুক, লিটন ও মোজাম্মেলকে ২ দিনের এবং পপি, আলাউদ্দীন, সবুজ ও ওয়াজিউল্লাহকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৬ আগস্ট চাঁদা দেয়াকে কেন্দ্র করে কচুয়ার ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচীতে হামলা চালায় স্থানীয় যুবলীগ কর্মীরা। এ ঘটনায় সেদিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: