আদালত

ঢাবিতে ভর্তি পরীক্ষার সুযোগ একবারই

ঢাবি
ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই— হাইকোর্টের দেয়া এ রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করা হলে তা খারিজ করে দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাচ্ছেন না।

প্রসঙ্গত:গত ৮ জুলাই বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে দেয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের পর আজ- সোমবার আপিলের রায় দেয়া হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

ঊচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতোদিন টানা দু'বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতেন। গতবছর এ সুযোগ সীমিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শুধু ওই বছর যারা ঊচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন।

অর্থাৎ, চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্তের পেছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকার ফলে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে অনেক আসন শূন্য হয়ে যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ