জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ঘরোনার তিন আইনজীবীকে এবার সন্ত্রাস দমন আইনের অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ওই তিন আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় রিমান্ডে নিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যা ব।
সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মিনহাজ এ আদেশ দিয়েছেন।
এদের মধ্যে শাকিলা ফারজানা ৪৮ ঘণ্টা ও মো. হাসানুজ্জামান এবং মো. মাহফুজ চৌধুরীর ৭২ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আইনজীবী (পিপি) আবুল হাসেম।
মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-৭ এর এএসপি রুহুল আমিন এ ৩জনকে হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।
পরে আদালত এ ৩ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে।
প্রসঙ্ত: গত ১৯ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর সুলতান আহমেদ সড়কে ‘আল মাদরাসাতুল আবু বকর’ মাদ্রাসায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেডের’ ১২ সদস্যকে গ্রেপ্তার করে র্যা ব। ওই মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের ভিডিও এবং বিপুল সংখ্যক জিহাদি বই পাওয়া যায়।
ওই ঘটনায় পরে হাটহাজারী থানায় সন্ত্রাস দমন আইনে এ মামলা দায়ের করে র্যা ব।
র্যা ব সূত্রে জানা গেছে, ওই সময় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই গত ২১ ফেব্রুয়ারি রাতে বাঁশখালীর সাধনপুর উপজেলার লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায়।
হামজা ব্রিগেড নামের ওই জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা যোগানোর অভিযোগে গত ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাদব।
পরে অস্ত্র উদ্ধারের ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে র্যা ব। সেই রিমান্ড শেষে রোববার তিন আইনজীবী চট্টগ্রামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জবানবন্দি দেয়ার পর তাদের আবারো রিমান্ডে নেয়ায় ক্ষোভ প্রকাশ করে অসামিপক্ষের আইনজীবী।
সাত্তার বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার পর পুনরায় রিমান্ড দেয়ার কোনো বিধান নেই।
তবে তার এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, দুই মামলার অভিযোগ ও ঘটনাস্থল আলাদা। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা অনুযায়ী রিমান্ডে কোনো বাধা নেই।