আদালত

রাজন হত্যা: আদালতে মামলার অভিযোগপত্র দাখিল

রাজন হত্যা
রাজন হত্যা

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সোমবার সিলেট মহানগর মুখ্য আদালত- ১ এ অভিযোগপত্র দাখিল করেছে।

শুনানি শেষে বিচারক সাহেদুল করিম অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রে মামলার অভিযুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে।

সেই সঙ্গে, মামলার পরবর্তী শুনানির তারিখ ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। রাজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে আসামি কামরুল ইসলামকে সৌদি আরবে আটক করা হয়েছে। তবে তার ভাই শামীম ও পাভেল এখনো পলাতক।

গত ৮ জুলাই সকালে সিলেটের উপকণ্ঠ কুমারগাঁও এলাকায় পৈচাশিক নির্যাতন করে শিশু রাজনকে হত্যা করা হয়। নিহত রাজন সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুর রহমান আলমের ছেলে। এ ঘটনার পর নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ