আদালত

মির্জা ফখরুলের জামিন নিয়ে শুনানি ৩১ আগস্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়ানোর জন্য করা আবেদনের শুনানির তারিখ ৩১ আগস্ট নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদিন চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি করেন। এ সময় সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন।

আইনজীবী সগীর হোসেন সংবাদিকদের বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার ৩টি মামলায় ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন আপিল বিভাগ। তবে তিনি এখনো দেশের বাইরে চিকিৎসাধীন। তাই তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

পরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আবেদনগুলোর শুনানির তারিখ ৩১ আগস্ট ধার্য করেছেন বলে জানান সগীর হোসেন।

গত ১৩ জুলাই নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন ৬ সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান মির্জা ফখরুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ