কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা আরজু নিহতের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার এ আদেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।
এর আগে, আরজু হত্যার ঘটনায় র্যাব কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেন নিহতের ভাই। মামলার একদিনের মাথায় সোমবার র্যাব দুই-এর অধিনায়ক লে . কর্নেল মাসুদ রানাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
গত ১৬ আগস্ট মোবাইল চুরির অভিযোগে রাজা নামে এক কিশোরকে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা দায়েরের পর র্যাবের হাতে আটক হন আরজু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: