আদালত

রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

রাকিব
রাকিব

খুলনায় পৈশাচিকভাবে শিশু রাকিবকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহম্মদ।

এতে মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগমকে অভিযুক্ত করা হয়। মামলায় সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।

আগামী ৬ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ, গত ৩ আগস্ট বিকেলে খুলনা শহরের টুটপাড়া কবরখানা মোড়ের কাছে শরীফ মোটর গ্যারেজে নির্যাতনে মৃত্যু হয় শিশু রাকিবের। পরে রাকিবের বাবা নুরুল আলমের বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্টু খান, বিউটি বেগম ও শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ