আদালত

কিবরিয়া হত্যা: আবার পেছালো অভিযোগ গঠনের সময়

কিবরিয়া হত্যা
কিবরিয়া হত্যা

সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবারো পিছিয়েছে। মঙ্গলবার মামলার সব আসামি আদালতে উপস্থিত না হওয়ায় অষ্টমবারের মত পেছালো এ মামলার বিচার কাজ।

আইনজীবীরা জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ এবং অন্য মামলায় হাজিরা থাকার কারণে সিলেট আদালতে উপস্থিত হতে পারেনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ এ মামলার অন্য আসামিরা।

এদিকে, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান পরবর্তী কবে তাদের হাজির করা হবে পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন।

এ মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে আছেন। আর ১৪জন রয়েছেন জেল হাজতে। পলাতক রয়েছেন এখনো ১০জন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিররিয়াসহ ৫ জন নিহত হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ