রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে মঙ্গলবার বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ১০ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত।
ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস বলেন, রাজধানীর গুলিস্তান এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় হাতে নাতে ছিনতাই ও প্রতারক চক্রের ১০ জনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, গত কয়েকদিনে গুলিস্তানে বেশ কিছু ছিনতাই ও প্রতারণার তথ্য পাওয়া গেছে। তাই এই এলাকায় অভিযান চালানো হয়েছে।
রাজধানীর বাস টার্মিনাল ও রেলস্টেশনে পকেটমার, ছিনতাইয়ের ঘটনা বন্ধে তাদের এ অভিযান চলবে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
এ সময় প্রতারণার শিকার ব্যাক্তিরা বলেন, তাদের কাছ থেকে ডিবি পুলিশের কথা বলে টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
এছাড়া বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েও গুলিস্তানে প্রতারিত হওয়ার আভিযোগ করেন অনেকে বলেও জানা গেছে।