রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গবার বিকেলে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দিয়েছেন।
এদের মধ্যে শওকত মাহমুদ অন্য মামলায় গ্রেপ্তার এবং বাকিদের পলাতক দেখানো হয়েছে আদেশে।
অন্য আসামিরা হলেন: চেয়ারপারসনের উপদেষ্টার শওকত মাহমুদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সরাফত আলী সফুসহ ১৪ জন।
উল্লেখ, এ বছরের ৩০ জানুয়ারি বিএনপির হরতাল অবরোধ চলাকালে খিলগাঁও ফ্লাইওভারের নিচে তুরাগ পরিবহনের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাড়ির মালিক নজরুল ইসলাম খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।