জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে সন্ত্রাস বিরোধী আইনের আরেক মামলায় জবানবন্দি দেয়ার জন্য চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাসানুজ্জামান ও মাহফুজ চৌধিরীকে আদালতে হাজির করা হয়।
হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাদের জবানবন্দি দেয়ার কথা রয়েছে। এর আগে সোমবার এ মামলায় তিন আইনজীবীকে রিমান্ডে নেয়া হয়।
গত ১৮ আগস্ট রাতে জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে এ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)। পরে চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।
র্যা বের আবেদনে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: